রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সিএনজি ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ১

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি চালিত অটোরিক্সা ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. শাহিনুর রহমান শাহিন (২৪) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটো রিক্সা চালক মো. উজ্জল মিয়া (২৮) আহত হয়। বৃহস্পতিবার বিকেলে নাগরপুর মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের মামুদ নগর সড়ক ভাঙ্গা মোড়ে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা নাগরপুর থেকে কেদারপুর যাওয়া পথে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো: ন ২০-১৩৪৯) এর সাথে মুখোমুখি টক্কর লাগে। এতে অটো রিক্সা যাত্রী উপজেলার ভাতশালা গ্রামের মো. সেতাব আলীর ছেলে মো. শাহিনুর রহমান শাহিনের ঘটনা স্থলেই মৃত্যু হয়। আহত হয় অটোরিক্সা চালক একই গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অশংকা জনক হওয়ায় তাকে দ্রæত ঢাকায় রেফাট করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: কাবেরি সাহা জানান। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনা স্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।