রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

টাংগাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের অগ্নিকাণ্ড

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার,১৫ জুলাই ২০২১ খ্রি. বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ ইউনিটের ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে হাইভোল্টেজ ন্যাসাল ক্যানুলার প্লাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এ দিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটের চিকিৎসাধীন ১০ রোগীসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খানসহ সংশ্লিষ্টরা হাসপাতালে ছুটে যান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।