রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ঈদুল আজহা উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
নওগাঁর সাপাহারে আসন্ন পবিত্র ঈদুল আজহার জামায়াত ও কোরবানী পশুর বর্জ্য অপসারণ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই  বৃহস্পতিবার বিকেল ৪ টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক অবহিতকরণ সভা  অনুষ্ঠিত হয়। সভায় প্রধান  অতিথি হিসাবে ঈদের জামায়াত  স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আদায় , সঠিক নিয়মে এবং নির্ধারিত স্থানে পশু কোরবানী, কোরবানী পশুর চামড়া ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও কোরবানী পশুর বর্জ্য অপসারণ করণ ব্যাবস্থাপনা বিষয়ে অবহিত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা.মুহা রুহুল আমিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারী গন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।