রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গৌরনদীর কসবা গো-হাট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বরিশালের গৌরনদী উপজেলার কসবা গো-হাট দীর্ঘ দিন বন্ধ ছিল। সরকার লকডাউন শিথিল করায় বৃহস্পতিবার ক্রেতা ও বিক্রেতাসহ বিভিন্ন জাতের গরুর উপস্থিতিতে জমে উঠেছে। এ গো-হাটে যশোর, সাতক্ষিরা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার গরু আসে। এখান থেকে বরিশাল, ঝালকাঠী, ভোলা, পটুয়াখালি, চাঁদপুর, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গরু কিনে থাকেন। করোনার কারণে স্থানীয় ও বাইরে থেকে ব্যাপারীরা না আসায় গরু বিক্রি নিয়ে হতাশায় ভূগছেন বিক্রেতারা। প্রতি বছর এই হাট গুলোতে অনেকটা ভারতীয় গরুর দখলে থাকলেও এ বছর দেশি গরু ভরপুর।

উপজেলা প্রাণী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ জানান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কসবা গো-হাটে ভ্রাম্যমান টিম কাজ করছেন। প্রাণি সম্পদ অধিদপ্তর পশু ক্রয়-বিক্রয়ের জন্য অ্যাপ চালু করলেও তাতে কোন সাড়া জাগেনি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।