রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

মাদারগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন ডিসি মুর্শেদা জামান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান মাদারগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর ১৩ জুলাই পরিদর্শন করেছেন। তিনি প্রথমে জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দিতে ঘর পরিদর্শন করেন। এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি নির্মাণকৃত ঘরের কোন ত্রুটি বিচ্যুতি না পেয়ে সন্তুষ প্রকাশ করেন। পরে তিনি বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ী আশ্রয়ণ কেন্দ্রে নির্মিণাধীন ঘর পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প হলো আশ্রয়ণ প্রকল্প। এই উপজেলায় ২১১টি ঘর নির্মাণ করা হয়েছে। পরিদর্শনকালে কোথাও অনিয়ম ও কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। আমি ঘরে বসবাসরত ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি তাদের কোন সমস্যা নাই। সবকটা ঘর ভালো হয়েছে। সন্তুষজনক বলে মনে হয়েছে।

পরে তিনি ঘরের বাসিন্দাদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, ইউএনও ইলিশায় রিছিল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জোড়খালী ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।