রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

মধ্যরাতে অসহায় পরিবারের দ্বারে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনায় কর্মহীন হয়ে পরা নগরীর খেটে খাওয়া পরিবারের দ্বারে দ্বারে মধ্যরাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পরা এসব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এ কাজটি করছেন মেয়র নিজেই। এ কাজে তাকে সহযোগিতা করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত ১১ জুলাই থেকে শুরু করা এ কার্যক্রম বুধবার রাতেও চলমান ছিলো। প্রতিদিন রাতে দুইটি করে ওয়ার্ডের দুই হাজার পাঁচশ’ কর্মহীন পরিবারের ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়রের কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটজাত করা হয়। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল বরাদ্দ করা হয়। মধ্যরাতে কর্মহীনদের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতোমধ্যে নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।