রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মুক্তিযোদ্ধা করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

যশোরের অভয়নগরে করোনা আক্রান্ত হয়ে পুলিন বিহারী বিশ্বাস (৮৫) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৫ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিন দুপুরে নওয়াপাড়া মহাশ্মশানে রাষ্ট্রীয় মযার্দায় মরদেহের সৎকার করা হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মৃত পুলিন বিহারী বিশ্বাস উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়ার মৃত হৃদয় নাথ বিশ্বাসের ছেলে।

রাষ্ট্রীয় মযার্দা প্রদানকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলী আহমেদ খান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, দৈনিক নওয়াপাড়ার সম্পাদক (ভারাপ্রাপ্ত) সুনীল দাস, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি তাপস কুন্ডু প্রমুখ।

মৃত পুলিন বিহারী বিশ্বাসের বড় মেয়ে বীথিকা বিশ্বাস জানান, তার বাবা নওয়াপাড়ায় আকিজ জুট মিলে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি ব্রেনস্ট্রোক করলে অসুস্থ হয়ে পড়েন। এরপর করোনা পজিটিভ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টার সময় তিনি মারা যান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।