রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এলাকা ভিত্তিক ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার, ভাদ্রা ইউনিয়নের জালালিয়া নদীতে গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে দুই ভিন্ন জেলার ভিন্ন উপজেলার সীমান্ত এলাকার এলাকাবাসীর সমন্বয়ে এলাকা ভিত্তিক নৌকা বাইচ আয়োজন করা হয়। বর্ষার পানি বেড়ে চলায় গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে এবং দুই জেলার সীমান্ত এলাকার সামাজিক বন্ধন অটুট রাখতে এমন উদ্যােগ গ্রহণ করেন স্থানীয় এলাকাবাসী। এতে দর্শক হিসেবে যুক্ত হয় নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন সীমান্ত এলাকা এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার তালুকনগর সীমান্ত এলাকার জনসাধারণ।

সরেজমিনে, এসে দেখা যায় ছোট, বড় ডিঙি, কোষা নৌকা নিয়েও এসেছেন এই উৎসব উপভোগ করতে এবং অংশগ্রহণ করেছে তিনটি গজারি খেল্লা নৌকা যার দুটি নাগরপুরের এবং একটি দৌলতপুরের অন্তর্গত।

এদিকে গজারি খেল্লা নৌকার মালিক মোঃ আয়ান মিয়া বলেন, আগের দিনের মত এখন আর সচরাচর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয় না। এখন প্রায় বিলুপ্তর দিকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ। তাই এলাকাবাসীর মনে একটু আনন্দ দিতে এই উদ্যোগ।

প্রসঙ্গত, আজকের এই আয়োজনটি ছিলো একদমই ঘরোয়া এলাকা ভিত্তিক আয়োজন। কোনো রকম আনুষ্ঠানিক মাইকিং কিংবা কোনো প্রচারণা ছিলো না। আশেপাশের এলাকার জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়েই সন্ধ্যার আগেই আয়োজন শেষ হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।