রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বরিশাল নগরীর বে-সরকারি রাহাত আনোয়ার হাসপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত কামরুন্নাহার বেগম (৫৫) জেলার বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
মৃতের পুত্র রায়হান আহমেদ ও কন্যা তাসমিন রাইন তিথি অভিযোগ করে বলেন, হোঁচট খেয়ে পরে গিয়ে আমাদের মা কামরুন্নাহারের হাত ও পায়ে আঘাত পান। গত ১৩ জুলাই নগরীর বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে মাকে ভর্তি করা হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় মায়ের হাত ও পা ভেঙে গেছে বলে চিহ্নিত করে ওইদিন রাতে অপারেশন করা হয়।

তারা আরও অভিযোগ করেন, বুধবার সকাল পর্যন্ত মা সুস্থ্য ছিলো। পরবর্তীতে একটি ইনজেকশন পুশ করার পর মা অস্থির হয়ে ওঠে। এরপর সকাল দশটার দিকে মা মৃত্যুরকোলে ঢলে পরেন। মৃতের ছেলে ও মেয়ের অভিযোগ, কর্মরত চিকিৎসক ডা. ফজলে রাব্বির ভুল চিকিৎসায় তাদের মা মারা গেছেন।

তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে ডা. ফজলে রাব্বি বলেন, ধারনা করা হচ্ছে হার্ট এ্যাটাক করে কামরুন্নাহার মারা গেছেন। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।