শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জুলাই, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় টিভির রিমোটকন্ট্রোল নিয়ে ভাইর সাথে ঝগড়া করে ছোট বোনের বিষ পান। মুমূর্ষ অবস্থায় বিষ পান করা স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের থানেশ্বরকাঠী গ্রামের সুকদেব বাড়ৈর মেয়ে ও রতœপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অর্পনা বাড়ৈ (১৩) মঙ্গলবার রাতে টিভি দেখার রিমোট কন্ট্রোল নিয়ে তার ভাই শান্তনু বাড়ৈর সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।
অর্পনা বাড়ৈর পিতা জানান, টিভি দেখা নিয়ে ভাই বোনের মধ্যে ঝগড়া হলে অর্পনা অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।