শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ডোমারে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৪ জুন, ২০২১
নীলফামারীর ডোমার বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রশিদা বেগম (৪৫) নামের এক মহিলা মৃত্যু হয়েছে। আজ সোমবার ১৪ ই জুন বিকালে বোড়াগাড়ী ধর্মপাল সড়কের পাশারীপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। রশিদা বেগম ধর্মপাল ইউনিয়নের রশীদপুর এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ডোমার হতে ছেলে আবু রায়হানের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রশিদা বেগম(৪৫)। বিপরীত দিক থেকে দেওনাই নদীর ইজারার জন্য প্রস্তুত রাখা বালুর স্তুপ থেকে বালু চুরি করে একটি ট্রাক্টর ডোমার যাচ্ছিল। পাশারীপাড়া এলাকায় ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রশিদা বেগম রাস্তায় পড়ে যায়। ট্রাক্টরটি রশিদা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাক্টরসহ চালক আতিকুল ইসলামকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত রশিদা বেগমের ছেলে আবু রায়হান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।অনেকে অভিযোগ করে জানান, গত এক সপ্তাহ আগেও উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পারঘাট এলাকায় ট্রাক্টরের ধাক্কার এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। জমিতে হাল চাষের এসব ট্রাক্টর এখন নদীর ইজারার জন্য রাখা সরকারি বালু দিনে দুপুরে চুরি করে বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান,মৃত্যুর ঘটনাটি নিশ্চিৎ করেন লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টর চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।