শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ জুন, ২০২১
জামালপুরের দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে একজন করে মারা গেছেন । ৪ জুন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সময় এসব স্থানে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, ৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে রানা মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। রানা মিয়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ শেষে বাড়িতে ফেরার পথে দিঘিরপাড় এলাকায় বজ্রপাতের শিকার হন। তিনি দেওয়ানগঞ্জের গামারিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।অপরদিকে বিকেল ৫টার দিকে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বাড়ই পটল গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে আঙ্গুরী বেগম (৪৫) নামে একজন গৃহবধূ মারা গেছেন। তিনি স্থানীয় মোজাম্মেল হকের স্ত্রী।এ ছাড়া সন্ধ্যায় বৃষ্টির সময় মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামের কৃষক তাজেল মণ্ডল (৪০) বাড়ির কাছে মাঠে খড় গোছানোর কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান। এ ঘটনায় আহত তাছির উদ্দিনকে (৪৫) আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা স্থানীয় কাজিম উদ্দিনের ছেলে।

দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও থানা সূত্র বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।