সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২০

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া,নাটোরঃ

নাটোরের সিংড়ায় ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জল হোসেন ও বড় স্ত্রী জলি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পুটিমারী গ্রামে। গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন (২৮) প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্বেও বছর খানেক আগে লিপি নামে আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।

 

বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো। সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জলের ঝগড়া কলহের এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লাকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। সিংড়া থানার ওসি নুর-এ-অালম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।