শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ মে, ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে ডোবায় পড়ে নতুন পাড়া সলঙ্গার মোস্তফার ছেলে নোমান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে আজ সোমবার (১০ মে) দুপুরে। সলঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর আশরাফুল ইসলাম ছানোয়ার জানান, বাড়ির পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলার সময় সবার অজান্তে উক্ত (ডোবা) জলাশয়ের পানিতে পড়ে ডুবে যায় নোমান। দুপুরের দিকে ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। অপরদিকে বেলা ৩ টায় নলকা ইউপির এরান্দহ গ্রামের কামরুলের পুত্র জিহাদ (৫) বোয়ালিয়া বিল (নতুন ব্রীজ) সংলঘ্ন খালের পানিতে পড়ে মৃত্যু হয়।ঘটনাটি নিশ্চিত করেন, ৬ নং ওয়ার্ডের মেম্বর শাহ আলম। লাশ ২ টির কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় জানাযা শেষে স্ব স্ব গ্রামের করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।