শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ মে, ২০২১
টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু ঘটেছে। রবিবার (২ মে) বিকেলে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেনঃ সেলিম রানার মেয়ে সাফা মনি (৬) এবং জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৫)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহতরা ভবানীটেকী লেংরা বাজার এলাকার একটি পুকুরে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। এরপরে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে প্রথমে তিনি হোসাইনকে ভেসে থাকতে দেখেন। এরপর হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও জানা যায়, অন্যদিকে সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়রা সন্ধ্যায় ওই পুকুরে নেমে সাফা মনিরের মরদেহ উদ্ধার করেন।
মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি খুবই মর্মান্তিক ঘটনা। গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। ইতোমধ্যেই নিহত দুইজনের মরদেহ দাফন করা হয়েছে। 

#আপন_ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।