শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে নসিমন উল্টে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ মার্চ, ২০২১

জেলার উজিরপুর-ধামুরা আঞ্চলিক সড়কের আমরাবাড়ি নামক এলাকায় নসিমন উল্টে রুবেল সরদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল একই উপজেলার কাংশী গ্রামের মজিবর সরদারের পুত্র।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে এগারটার দিকে ধামুরা বন্দর থেকে দু’টি নসিমন উপজেলা সদরের দিকে আসছিলো। পথিমধ্যে আমড়াবাড়ি নামকস্থান অতিক্রমকালে দুর্ঘটনা কবলিত নসিমনটি অপর নসিমনকে ওভারটেক করতে গিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। এসময় নসিমনে থাকা রুবেল সড়কের উপর ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

উজিরপুর মডেল থানার ওসি মোঃ জিয়াউল আহসান জানান, দুর্ঘটনা কবলিত নসিমন দু’টি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পর নসিমনের চালকরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।