মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেশের সব মসজিদ পাচ্ছে ৫ হাজার টাকা করে অনুদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২০

 নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দেশের প্রায় আড়াই লাখ মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদানে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করেপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে প্রত্যেকটির অনুকূলে পাঁচ হাজার টাকা হারে মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

এতে সরকারের এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেরর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।