মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

এটা ত্রাণ নয়, প্রধানমন্ত্রীর উপহার: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনার এই মহামারিতে ত্রাণ নিয়ে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এটা শেখ হাসিনার সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা ত্রাণ নয়! আপনাদের অধিকার, প্রধানমন্ত্রীর উপহার। সোমবার (১৮ মে) দুপুরে পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪ শতাধিক মৎস্যজীবী ও উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ শতাধিক দরিদ্র, অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ এবং খাদ্য মজুদ আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাদ্য সহায়তা পাচ্ছেন। করোনা সংকট যতদিন চলবে ততদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিতে থাকবো। করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে সকল প্রতিনিধিদের। ত্রাণ নিয়ে দুর্নীতি করে কেউই ছাড় পাবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, সেমাই ও হাত ধোয়ার সাবান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিমসহ আরও অনেকে

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।