রবিবার , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

কিশোরীর সঙ্গে প্রেম, ছাত্রকে পিটিয়ে হত্যা দিল্লিতে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ অক্টোবর, ২০২০

অনলাইন ডেস্ক:কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে ১৮ বছর বয়সী ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দিল্লিতে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত রাহুল দিল্লির আদর্শনগরের বাসিন্দা।

পুলিশ বলছে, খুন হওয়ার কিছুক্ষণ আগে রাহুলকে এক কিশোরীর সঙ্গে দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আমরা জানতে পেরেছি, ওই কিশোরীর পরিবারের সদস্যরা সম্পর্কটির বিরোধিতা করেছিল। কিশোরীর ভাই ও তার বন্ধুদের মারধরে আহত হয়ে ছেলেটি মারা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিশোরীর সঙ্গে হেঁটে যাচ্ছে রাহুল। এর পরই সে কিশোরীর ভাইয়ের সামনে পড়ে। তাকে সেখানে ব্যাপক মারধর করা হয়। মূলত অন্য সম্প্রদায়ের ছেলে হওয়ায় এ ঘটনা ঘটেছে।

সূত্র : এনডিটিভি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।