বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রহমান আলী (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে রুহিয়া থানাধীন কুজিশহরে এ দুর্ঘটনা ঘটে।
রহমান আলী কুজিশহর কবিরাজ পাড়া গ্রামের নূসরু মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় সালেহা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, রহমান আলী রাতে মাছ ধরার জন্য বাড়ির পাশে জাল পাহারা দেওয়ার জন্য রেল লাইনে অবস্থান করেন এবং সেখানেই ঘুমিয়ে পড়েন।
এতে সান্তাহার থেকে ছেড়ে আসা প গড়গামী ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। পরে পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করে।বিষয়টি নিশ্চত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।