[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে আবারও আড়ছে ডেঙ্গু রোগের আক্রমন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু  রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়ে ছিলেন ৬ জন।
বর্তমানে চিকিৎসাধীন ৩১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, চুনারুঘাটে ৪, লাখাইয়ে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ৭৭, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১৩ জন রয়েছেন। এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানম (৫৪) মারা যান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।