পাবনার চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদল দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান পরিচালনা করেছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের শাহী মসজিদ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এবং পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুম আকাশ, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান এবং সাকিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সদস্য মো. রবিন হোসেন, ছাত্রনেতা কনক বিশ্বাস, শাকীব ও মেহবার। এছাড়াও অংশগ্রহণ করেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির, চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আলিফ হোসেন, সদস্য সচিব শাকিব হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর রহমান, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রবিন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সম্পদ, ছাত্রনেতা শফিকুল, ফাহিম, আসিফসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করেন, মশার ওষুধ ছিটান এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।