বুধবার , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিন্দার ঝড়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ মার্চ, ২০২৬

যশোরের অভয়নগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি পিয়ার আলীর বিরুদ্ধে প্লাস্টার সিলিং স্ল্যাব (প্লাসাইলিং স্লিপ) আত্মসাতের অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১৫ মার্চ উপজেলা নির্বাহী প্রকৌশলীর বরাবর স্থানীয় বাসিন্দারা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার অনুসন্ধানে যান চলনবিলের আলো পত্রিকার স্থানীয় সাংবাদিক ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কামাল হোসেন খানসহ আরও দুইজন সাংবাদিক। ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানকালে তারা অভিযোগের প্রাথমিক সত্যতা পান বলে জানা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে প্লাস্টার সিলিং স্ল্যাব আত্মসাতের বিষয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। অভিযোগ রয়েছে, এ ঘটনার সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানের জের ধরে পরবর্তীতে সংশ্লিষ্ট প্রভাবশালী বিএনপি নেতা  পিয়ার আলী সাংবাদিক কামাল হোসেন খানের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভয়নগরের সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সত্য অনুসন্ধান করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় অভয়নগর উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি হাতে পাওয়ারপর স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের ছুটি শেষে অভিযোগটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।