মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আড়াইশ’ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অনার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান চঞ্চল প্রমুখ। এসময় পোলাও চাউল, ডাল, পেঁয়াজ, চিনি, সেমাই, তেল ও আলু বিতরণ করা হয়।

 

প্রসঙ্গত, ২০২৪ সালে সোনালিয়া গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী ও সচেতনমহলের ব্যক্তিদের নিয়ে অনার্স ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা, কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রেস্ট ও নগদ টাকা বিতরণসহ অসহায়দের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।