মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

চাটমোহর রাস্তায় মারধর করে ৩১ হাজার টাকা ছিনতাই, প্রাণনাশের হুমকি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পাবনার চাটমোহর উপজেলার নতুন বাজার এলাকায় দিন দুপুরে এক ব্যক্তিকে মারধর করে ৩১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. খায়রুজ্জামান নামের ওই ব্যক্তি অভিযুক্তদের বিরুদ্ধে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি (২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে খায়রুজ্জামান নতুন বাজার থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গুনাই গাছার ইউনিয়নের হিঙ্গেলদহ ব্রিজের ওপর পৌঁছালে অভিযুক্ত সজীব হোসেন (পিতা-রকিব আলী), মোঃ রনি (পিতা-অজ্ঞাত)সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তার গাড়ি থামিয়ে দেয়।

 

 

তারা গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেট থেকে নগদ ৩১,০০০ টাকা ছিনিয়ে নেয়। চিৎকার করলে অভিযুক্তরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।

 

 

ভুক্তভোগী খায়রুজ্জামান (পিতা-মো: রওশন আলী সাং-মহেলা কারিগরপাড়া, থানা-চাটমোহর) অভিযোগে বলেন, “এ ঘটনার পর আমি থানায় গিয়ে বিস্তারিত লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তরা আমার পরিচিত। তারা উপজেলারই বাসিন্দা। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।”

 

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এ বিষয়ে জানতে চাইলে বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এ ধরনের ছিনতাই ও মারধরের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকে দাবি করছেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।