মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

কোন দান নয়; আমরা কর্মসংস্থান করে দারিদ্র বিমোচন করতে চাই- বাদশা বিশ্বাস

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেছেন, কোন দান নয়; আমরা কর্মসংস্থান করে দারিদ্র বিমোচন করতে চাই। সমাজের পিছিয়ে পরা মানুষের জন্য কাজ করা তাদের সেবা করা আমাদের দায়িত্ব। যাতে করে তারা কিছুটা ভালো থাকতে পারে। আসুন আমরা মানুষ হয়ে মানুষের জন্য করতে চাই।

১৭ই মার্চ সকাল ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত পাবনা চেম্বার অব কমার্স এর পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পাবনায় তিন হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাবনা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারন মানুষের জন্য কাজ করে আসছে। এবং ভবিষ্যতেও আমরা একে অপরের প্রতি সহযোগী হয়ে কাজ করবো। তবেই সমাজ তথা রাস্ট্র পরিবর্তন হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন সংগঠনের সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক হারুন অর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, সাইফুল ইসলাম লিটন, তাজ উদ্দিন মিলন, এ এইচ এম রেজাউন জুয়েল, মোঃ জাহিদ হোসেন জামিম,মোঃ জাহাঙ্গীর হোসেন, ইমাম হোসেন, চেম্বার অব কমার্স সচিব মোঃ আব্দুর রাজ্জাক, সংগঠনের উপ কমিটির আগা মোঃ আগা মোহাম্মদ মনজুরুল ইসলাম, আসলাম হোসেন, মাহমুদ সিদ্দিকী, সাইফুল ইসলাম, শহীদ হোসেন,আব্দুল মতিন সহ অনেকে।

 

 

 

কালাচাঁদপাড়ায় নিজেদের জমানো টাকায় তরুনদের অর্ধশত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

 

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা শহরের কালাচাঁদপাড়া এলকার একদল তরুন নিজেদের জমানো টাকা অর্ধশত মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে এলাকার আলহাজ আব্দুল মাসুদ লালের বাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা চেম্বার অব কমার্স এর পরিচালক এবিএম ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে দু:স্থ মানুষের মধ্যে এ সব সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি সাবিরুল হাসান বাচ্চু। এ সময় সাবিরুল হাসান বাচ্চু বলেন, এলাকার তরুনরা যে উদহরণ তৈরি করেনে তা আমাদের সবার জন্য শিক্ষনীয়। তিনি সকল যুবকের জন্য দোয়া করেন।

“লিভিং উইথ পারপাস” নামক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী ইমরান, লুৎফর রাসেল, সজীব বিশ্বাস, রাজিব, উৎসব বিশ্বাস, রিফাত, রনি মামুন, শুভ, উপন্যাস, রাজিয়া সুলতানা, রূপা, আবু সাইয়িদ প্রমুখ তরুণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।