মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের ত্রৈমাসিক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর ‘এমএসএফ এমপাওয়ারহার’ প্রকল্পের অধীনে পার্টনার সংস্থা নিডা সোসাইটি অনুষ্ঠানটির আয়োজন করে।

সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান।

এছাড়াও নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় অন্যদের মধ্যে ফোরামের সহসভাপতি আলী আক্কাছ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনুু, উপজেলা তথ্য আপা আরিফা খাতুন, অঞ্জলী আফসার, বিভিন্ন ইউনিয়নের সদস্য শ্যামলী রানী ওরাও, অনিতা রানী, মোছা. আলেয়া পারভীন ও জিল্লুর রহমান।

বক্তারা বলেন, নীতি নৈতিকতায় সন্তানদের বন্ধু সুুলভ আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে ও নারী সহিংসতা প্রতিরোধে মা’দের নিয়ে বেশি বেশি উঠান বৈঠক করতে হবে। প্রয়োজনে লিগ্যাল এইডের মাধ্যমে ভুক্তভোগী নারীকে সহযোগিতা প্রদান করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।