মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ( ১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন , বৈধ কাগজপত্র ছাড়া মটরসাইকেল চালানো, মটর সাইকেলে দুই এর অধিক আরোহী বহন করা, পিকআপ গাড়ীতে ঢাক-ঢোল নিয়ে আনন্দ যাত্রা পরিহার করা এবং নির্বিঘেœ ঈদ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। উৎসবকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আইনুল হক, উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানের ঈমামগণ, কমিটির সভাপতি/ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।