মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা,যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণ্যমন্য ব্যক্তিবর্গ।

 

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ইফতারে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের এমন সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নাগরপুরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।