পাবনার ভাঙ্গুড়া চকদিগর অর্থাৎ মল্লিকচক,মন্ডতোষ,কান্দিপাড়া,বোয়ালমারী, টুনিপাড়া,জালেশ্বর,পাইক পাড়া,গজারমারা,চক মৌষাট, সম্মিলিত ঈদগাঁ মাঠের নব-গঠিত কমিটি বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, অত্র ঈদগাঁ মাঠের দাঁতা সদস্যের ছেলে আওলাদ হোসেন মাষ্টারসহ,বিএনপিপন্থি,জামাতপন্থী, আওয়ামী লীগপন্থী নয় গ্রামের ৭৫ জন নেতাকর্মী। গত রবিবার (১৫ মার্চ) এই লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তাদের অভিযোগ, সাবেক কমিটির অর্ধেকওকম সদস্যের নিয়ে সৈরাতান্ত্রিক উপায়ে অতি চালাকি করে এই বিতর্কিত কমিটি ঘটন করা হয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা।
জানাযায়,গত ৭ই মার্চ ৯ গ্রাম সম্বলিত ঈদগাঁ মাঠের কমিটির দুই তৃতীয়াংশ সদস্য উপস্থিত রেখে কমিটির ঘটন করার কথা থাকলেও তারা সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে চালাকি করে (ঈদগাঁ মাঠ) যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান সেহেতু কমিটিতে আলেম ওলামা বা মওলানাদের নিয়ে কমিটি করার কথা,কিন্তু তা না করে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে ঈদগাঁ মাঠ কমিটির সাধারণ সম্পাদক করা হয়,তখন এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন অভিযোগ কারীরা। এই কমিটি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যা এলাকায় আইন-শৃঙ্খলার বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছের দাবি জানিয়েছেন এলাকা বাসি।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মোঃ মিজানুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তবে এ সব কমিটির কোন ভিত্তি নাই, এলাকায় সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে,এসব অবৈধ কমিটি নিয়ে যদি আইন-শৃঙ্খলার অবনতি হয় তাহলে দুই পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কারা হবে।