সোমবার , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় কভাটভ্যানের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পাবনার আটঘরিয়ায় জালালের ঢাল নামক স্থানে কভাটব্যানের ধাক্কায় নায়েব আলী (৭০) নামক এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

আজ (১৫ মার্চ) সকাল সাড়ে সাতটা সময় জালালের ঢালে এঘটনা ঘটে। মৃত ব্যক্তি সিংহরিয়া গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে।
ঘটনার বিবরণে জানা গেছে, সিংহরিয়া গ্রামের নায়েব আলী ঘটনার দিন সকালে সাইকেল যোগে দুধ বিক্রির জন্য জালালের ঢাল আসেন। এসময় তিনি রাস্তা পাড় হওয়ায় সময়
আটঘরিয়া বাজার থেকে ছেড়ে আসা ওষুধ কোম্পানির গাড়ি কভাটভ্যান উক্ত স্থানে পৌছা মাত্রই বৃদ্ধাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে।এবং ঘটনা স্থলেই তার মৃত হয়।
তিনি দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সচেতন মহল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।