সোমবার , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ টি ছাগল পুড়ে ভূষ্মিভূত, ক্ষতি ৭ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ মার্চ, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক মমিন হোসেনের বাড়িতে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষক আব্দুল মুমিনের গোয়ালঘরসহ ভেতরে থাকা ১৫টি ছাগল, হাঁস-মুরগি সম্পূর্ণ পুড়ে ভূষ্হমিভূত হয়েছে । এ ঘটনায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, হাপানিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া স্কুলপাড়া জামে মসজিদের সামনে অবস্থিত আব্দুল মুমিনের বাড়িতে রোরবার দিবাগত গভীর রাতে আনুমানিক দেড়টার দিকে হঠাৎ কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোয়ালঘর ও ভেতরে থাকা সবকিছু গ্রাস করে ফেলে।
ক্ষতিগ্রস্ত আব্দুল মুমিন জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়ি। ঠিক রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই গোয়ালঘরের ভেতরে থাকা ছাগল১৮ টি, হাঁস-মুরগি সহ মালামাল আগুনে পুড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ততক্ষণে আমার সবকিছু শেষ হয়ে গেছে।”
তিনি আরও জানান, আগুন লাগার মাত্র অল্প সময়ের মধ্যেই গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তার প্রায় ৫/৭ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করার দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।