রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গভীর রাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী, ততক্ষণে সব শেষ। যশোরের অভয়নগরে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে শাহাজাহান মোল্লা (৭২) নামে এক বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন। রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের দ্বিতীয় তলা মসজিদ সংলগ্ন তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই শাহাজাহান মোল্লার বসতঘরে আগুন লেগে যায়। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে অসুস্থ ও বয়স্ক শাহাজাহান মোল্লা ঘর থেকে বের হতে পারেননি।

 

তবে তার স্ত্রী আগুন টের পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু অসুস্থ স্বামীকে বের করে আনতে না পারায় তিনি অসহায়ভাবে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে শাহাজাহান মোল্লার মৃত্যু ঘটে।

 

স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, নিহত শাহাজাহানের ছেলেরা সবাই কাজের জন্য বাইরে থাকেন। তিনি ও তার স্ত্রী বাড়িতে থাকতেন। হঠাৎ আগুন লাগার বিষয়টি কেউ বুঝতে পারেনি। আমরা চিৎকার শুনে এগিয়ে এসে দেখি ঘরের সবকিছু পুড়ে গেছে এবং ভেতরে শাহাজাহান মোল্লা আগুনে দগ্ধ হয়ে পড়ে আছেন। ঘটনার পর নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধ শাহাজাহান মোল্লার মরদেহ উদ্ধার করে।

 

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। নিহতের স্ত্রী জানিয়েছেন, তারা দুজনই বয়স্ক মানুষ। তিনি কোনোভাবে ঘর থেকে বের হতে পারলেও তার স্বামী অসুস্থ থাকায় বের হতে পারেননি। ফলে শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে, হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।