রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) বিকেলে ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদ্রা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান রুসেল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং জামায়াত নেতা মো. আব্দুর মালেক।

 

এ সময় ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. পরশ মিয়া, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।