রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট স্বাস্থ্য গবেষক ডঃ. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে বাড়ি ঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি সুনাগরিক হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য। জনগণ সচেতন না হলে সরকারের একার পক্ষে এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। উন্নত দেশের জনগণ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে। দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনবসতির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
১৪ মার্চ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযানে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডঃ জিয়াউদ্দিন হায়দার। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন, পৌরসভার কর্মকর্তা, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশা নিধন ঔষধ ব্যবহার করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।