শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার নিয়ে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা, ড্রেন ও জলাবদ্ধ স্থানে যাতে কোথাও পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ সময় মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।