শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

টাঙ্গাইল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ‘টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

 

সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ নাসির মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এলাকার নিম্নআয়কর ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাদ্রা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহ আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

বিতরণকালে উপস্থিত ছিলেন টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা’র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ইয়ামিন হোসেন খান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান।

 

উদ্যোক্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উপহার সামগ্রী পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।