শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা আরিচা মহাসরকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ঢাকার দক্ষিণখান চালাবন এলাকার মোনায়েম খান (৪০) (মোটরসাইকেল চালক) ও তার স্ত্রী জোসনা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দিক থেকে ছেরে আসা একটি পরিবহন গাড়ি ঢাকার উদ্দেশে আসছিল।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারাযান। গুরুতর আহত হন পিছনে বসা থাকা তারস্ত্রী জোসনা আক্তার।জোসনা আক্তারকে আহত অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।