বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারীর আজমিরের ফাঁসির দাবীতে মানববন্ধন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে শিশু আয়েশা হত্যাকারী আজমিরের ফাঁসি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা গেটের সামনে টাঙ্গাইল আরিচা রোডে এ মানববন্ধনের মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামবাসী আয়োজন করে। এ সময় মানববন্ধনে ৮ বছরের শিশু আয়েশা হত্যার আসামী আজমিরের ফাঁশি দাবি করেন আয়েশার স্বজন ও এলাকাবাসী। গত ৮ মার্চ দুপুরে আয়েশাকে গলা টিপে হত্যা করে আজমির।পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে জেলার প্রেরণ করেন। এতে ভুক্তভোগী পরিবার ক্ষোভ প্রকাশ করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন আয়েশার বাবা মো.হাসেম মিয়া, চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি।

 

উল্লেখ্য গত ৮ মার্চ বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে ৮ বছরের শিশু আয়েশাকে হত্যা করে বাড়ীর পাশে ফেলে রেখে যায় আজমির।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।