বৃহস্পতিবার , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার একদন্ত ইউনিয়নের কদিমবগদী সোবাহানীয়া কারিমিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় আনুষ্ঠানিকভাবে খেজুর বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি রমজান উপলক্ষে আটঘরিয়া উপজেলার জন্য মোট ১৮ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত এসব খেজুর উপজেলার প্রকৃত গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে খেজুর পৌঁছে দেওয়া হচ্ছে। রমজানের পবিত্রতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজের নেতৃবৃন্দ জানান, সরকারের বরাদ্দকৃত খেজুর সঠিক ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ হওয়ায় তারা উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রকৃত উপকারভোগীরা এর সুফল পাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।