পাবনার ঈশ্বরদীতে ভুক্তভোগীদের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন শেষে একাধিক অভিযোগের পর অবশেষে আলোচিত আলেয়া বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দেহব্যবসা ও চাঁদাবাজি, ভাঙচুরসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন আলেয়া বেগম। এসব অভিযোগে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসী তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে সেই আলেয়া বেগম চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মার্চ, ২০২৬