বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মার্চ, ২০২৬

পঞ্চগড়-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একাধিক উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেছেন। সোমবার ( ৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় তিনি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করতে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে জনদুর্ভোগ অনেকাংশে কমবে। তিনি- ধামোর, তোড়িয়া ও আলোয়াখোয়া ইউনিয়নের প্রায় সাড়ে আট কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। যার চুক্তিমূল্য ৯ কোটি ৭৬ লক্ষ টাকা। অপরদিকে তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও তোড়িয়া হাটের নবনির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। যার চুক্তিমূল্য ২ কোটি ৫৭ লক্ষ টাকা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান প্রমুখ। স্থানীরা জানান, সড়ক উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।