বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ মার্চ, ২০২৬
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা–২) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে প্রবাসবন্ধু ফোরামের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের সমেশপুর এলাকায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাকের বাস্তবায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা এবং ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্তদের ব্র্যাকের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান।
এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার তৃষ্ণা দাসসহ শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ১৪ সদস্যবিশিষ্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে গোপালপুর উপজেলার ২৫ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।