মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে উপজেলার ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে (মোবাইল কনফারেন্স) যুক্ত হয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা রবিউল আউয়াল লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“মাদ্রাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এই মহতী উদ্যোগের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সাংবাদিকদের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন এবং মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ আওয়াল খোকন।
জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত নাগরপুর প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ এবং  অন্যান্য সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপস্থিত মুসল্লিরা ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সঙ্গে একসঙ্গে ইফতার করেন।
রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।