মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পাশ্বডাঙ্গা ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
পবিত্র রমজান মাসের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আরও দৃঢ় হয়ে উঠল পাশ্বডাঙ্গা ইউনিয়নের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন। পাশ্বডাঙ্গা ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক মনোজ্ঞ ইফতার মাহফিল গতকাল (০৯ মার্চ ২০২৬) স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সম্মানিত মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ মাহবুবুর রহমান প্রভাষক, চাটমোহর সরকারি কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বিপুল কুমার জোয়ারদার সভাপতি, পাশ্বডাঙ্গা ইউনিয়ন কল্যাণ সমিতি, মনিরুল ইসলাম প্রধান শিক্ষক,মুক্তার হোসেন খান,জমিন উদ্দিন প্রভাষক,মোখলেসুর রহমান বিদ্যুৎ সভাপতি, চাটমোহর ব্যবসায়ী সমিতি,গোলজার হোসেন প্রভাষক, ব্যবসায়ী আঃ গনি,ব্যবসায়ী সোহেল রানা,ডাঃ কাওসার আহমেদ সুজন,সেকেন্দার আলী মাস্টার, ব্যবসায়ী এম এ হাবীব নুরসহ প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের মূল শিক্ষা সংযম তাকওয়া অর্জনভ্রাতৃত্ব সম্প্রীতি পারস্পরিক সৌহার্দ্য মানবতা সহমর্মিতা আত্মশুদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যাতে সকলে অংশগ্রহণ করে আল্লাহর রহমত কামনা করেন।
এই ইফতার মাহফিলের মাধ্যমে পাশ্বডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে অংশগ্রহণকারীরা মনে করেন। সমিতির এ ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।