মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পাবনায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, চলছে প্রস্তুতিমূলক আলোচনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মার্চ, ২০২৬

পাবনায় ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা, প্রাথিমকভাবে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলা প্রাথমিকভাবে উদ্ভোধন করতে সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাতে ক্যাফে পাবনা রেঁস্তোরায় জেলা জাসাসের উদ্যােগে বইমেলা বাস্তবায়ন কমিটির বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে পাবনা জেলা জাসাসের আহ্বয়াক মাননীয় প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ এ কথা বলেন।

এ সময় বইমেলা বাস্তবায়ন উপলক্ষে কমিটি করা হয়। জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগকে আহ্বায়ক ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমানকে সদস্য সচিব করা হয়।

বইমেলাটি মার্চ মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শেষ হবে। মেলাটি পাবনার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর (টাউন হল) ময়দানে অনুষ্ঠিত হবে।

এ সময় বইমেলা উৎযাপন বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- পাবনা সদর উপজেলা জাসাসের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফিরোজ খন্দকার, সদস্য সচিব দোলন আজিজ, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হিরা, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব এফ. এম. আবুজার ফয়সাল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম জনি, দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবন, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ, শহীদ মনসুর আলী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ ফজলুল হক, সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোঃ আসিফ খান, রোটার‍্যাক্ট ক্লাব অব পাবনার তামিল হোসেন, জাসাস নেতা আশিক, সকিবুর রহমান প্রমুখ।

এ সময় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খালেদ হোসেন পরাগ বলেন, প্রাথমিকভাবে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পাবনার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বর টাউন হল ময়দানে অনুষ্ঠিত ১০ দিন ব্যাপী বইমেলার উদ্ভোধন করতে সম্মতিজ্ঞাপন করেছেন।

এ সময় বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, প্রতি বছরের ন্যায় এবার রমজানের কারনে পাবনায় বইমেলা ইদুল ফিতর পরবর্তী অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতিমনা প্রাচীন শহর পাবনার মানুষ বইপ্রেমী ও সাহিত্যচর্চার রেয়াজ রয়েছে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে এবার বইমেলায় সকল মতাদর্শী সাংস্কৃতিক কর্মী ও মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশাবাদী।

এ সময় বইমেলা বাস্তবায়ন কমিটির সভায় মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রীকে প্রধান অতিথি করার জন্য ইচ্ছাপোষণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।