মঙ্গলবার , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মার্চ, ২০২৬
রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাস এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। তিনি বলেন, ‘নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন।’
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি অফিসার নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস মোমেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, শামছুন্নাহার আপেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই নারীদের অধিকার আদায়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।’
উল্লেখ্য: ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাবেশ করলে অনেক নারী নির্যাতিত ও গ্রেপ্তার হন। ১৯১১ সালের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিল। ১৯৭৫ সালে আট মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর থেকে দিনটি সারাবিশ্বে একই দিনে পালিত হয়ে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।