রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ মার্চ, ২০২৬
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন নির্দেশনা জারি করলেও তা অমান্য করে মেসার্স হাজী ফিলিং স্টেশন বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে করে  যানবাহন চালক ও সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরকারি সূত্রে জানা যায়, দেশের জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে কখনো কখনো আমদানিতে বিলম্ব দেখা দিলেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিতভাবে আমদানি কার্যক্রম পরিচালনা করছে এবং ডিপোগুলোতে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। একইসঙ্গে অতিরিক্ত মজুদ ও অপ্রয়োজনীয় কেনাকাটা নিরুৎসাহিত করতে সরকার বিভিন্ন যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে।
কিন্তু সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে এবং সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেসার্স হাজী ফিলিং স্টেশন হঠাৎ করেই তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে এলাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ফিলিং স্টেশনটি বন্ধ রাখার ফলে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ফিলিং স্টেশনটি চালু করে জনগণের ভোগান্তি লাঘব করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।