পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০৬ মার্চ) বিকেলে বেকড়া ইউনিয়নে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেকড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শামছুল হক এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব সভাপতি মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, এনসিপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সুমন,নাগরপুর এনসিপি সমন্বয়ক সরদার আশরাফসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।