শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৭ মার্চ, ২০২৬

পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার ৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এর (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই গৌরবময় সাফল্যে এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।

ফয়সাল মনোয়ার হান্ডিয়াল পূর্ব বাজারের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিজানুর রহমানের ছোট ছেলে। আলহামদুলিল্লাহ, তাঁর এ অর্জন শুধু পরিবারের জন্য নয়, পুরো হান্ডিয়াল ইউনিয়ন তথা চলনবিলবাসীর জন্য গর্বের বিষয়।

কর্মজীবনের শুরুতে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উত্তরা ব্যাংক লিমিটেড-এ সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে যোগ্যতার শীর্ষে পৌঁছে দেন এবং সর্বশেষ বিসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।

ফয়সালের এ সাফল্যে এশিয়ান টিভির চাটমোহর উপজেলা প্রতিনিধির পক্ষ থেকে মোঃ সজীব হোসেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ফয়সাল মনোয়ারের এ অর্জন আমাদের এলাকার জন্য অত্যন্ত গর্বের। তাঁর মেধা, পরিশ্রম ও সততা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা তাঁর সুদীর্ঘ, সাফল্যমণ্ডিত ও কল্যাণময় কর্মজীবন কামনা করি।”

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ফয়সাল মনোয়ার তাঁর নতুন দায়িত্ব সততা ও দক্ষতার সঙ্গে পালন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁর এ সাফল্য হান্ডিয়াল ইউনিয়নের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।